×

সারাদেশ

নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০২:৪৭ পিএম

নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে একদিন আগে ঝড়ের কবলে পড়ে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ হয়ে যাওয়া শ্রমিক আবদুল হামিদের লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে শঙ্খ নদীর আমিলাইষ এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার সময় উপজেলার চরতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে হামিদ আমিলাইষ চর অঞ্চল সংলগ্ন শঙ্খ নদীতে কাল বৈশাখী ঝড়ের সময় বালুবাহী নৌকা উল্টে নিখোঁজ হন।

এরপর খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকাল থেকে ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি চালায়। পরে আজ (বৃহস্পতিবার) তাকে উদ্ধার করা হয়।

নিখোঁজ যুবকের বড় ভাই মো. ইসমাইল বলেন, ছোট ভাই নিয়মিত ট্রাকে বালু লোডের কাজ করত। গত বুধবার হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সাথে বালু তুলতে নদীতে চলে যায়। বিকেল সাড়ে ৩টার সময় কালবৈশাখী ঝড়ের সময় নৌকা উল্টে গেলে দুইজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার ভাই নদীতে ডুবে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়া যায়।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন কাজ শুরু করেছিলেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরাও নদের বিভিন্ন স্থানে নিখোঁজ কিশোরের সন্ধানে কাজ করেছেন। কিন্তু অন্ধকার রাতের বেলা নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে গতকাল (বুধবার) ভোর থেকে ডুবুরি দল আবারও নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদে নেমে পড়েন। পরে সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে কিছু দূরে ডুবন্ত অবস্থায় নিখোঁজ কিশোর আবদুল হামিদের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App