×

সারাদেশ

তালায় অজ্ঞান পার্টির কবলে প্রবাসীর পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০২:৫৮ পিএম

তালায় অজ্ঞান পার্টির কবলে প্রবাসীর পরিবার

ছবি: তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়ায় অজ্ঞান পার্টির কবলে পড়ে জ্ঞান হারিয়েছে এক প্রবাসীর পরিবারের চার সদস্য। ওই সময় নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ মোবাইল ফোন চুরি করেছে দুর্বৃত্তরা বলে পরিবারের দাবি। এ ঘটনার পরে স্থানীয়রা পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা করিয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ মার্চ) রাতে ধানদিয়া ইউনিয়ের সেনেরগাতি এলাকায়ইয়াকুব আলি দফাদারের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ওই পরিবারের সদস্য ইয়াকুব আলি দফাদার জানান, রাতে তারাবি নামাযের আগে ভাত খাওয়ার সময় বাড়ির টিউবওয়েল থেকে পানি আনা হয়। পরে ওই পানি খাওয়ার পরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। সকালে সুস্থ হয়ে দেখেন কয়েক হাজার টাকাসহ সাথে ২টি মোবাইল ফোন নিয়ে গেছে চোর চক্র। এছাড়া ঘরের গুরুত্বপূর্ণ কাগজ পত্র নিয়ে গেছে বলে তিনি দাবি করেন তিনি।

জানান, ধারণা করা হচ্ছে টিউবওয়েলে পানিতে পর্যাপ্ত পরিমানে ঘুমের ওষুধ মিশিয়েছে চক্রটি।

ওই পরিবারের আরেক এক সদস্য প্রবাসী নূরুল ইসলাম মুঠোফোনে প্রতিবেদককে জানান, তিনি দেশের বাইরে থাকেন। রাতে অজ্ঞান পার্টির কবলে পড়ে তার পরিবারের নগদ টাকা, স্বর্ণলংকার খোয়া গেছে । এ ঘটনায় তিনি প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App