×

সারাদেশ

ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ভাইবোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০১:০১ পিএম

ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ভাইবোনের মৃত্যু

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের সখিপুরে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও এক সদস্য।

সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আশ্রাফ বেপারী কান্দি গ্রামের মনসুর ঢালীর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলো মনসুর ঢালীর ছোট ছেলে আরাফাত (৭) ও মেয়ে সামিয়া (১১)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় ওই ঘরে ঘুমিয়ে ছিল তিন ভাইবোন মিম (১৩), সামিয়া ও আরাফাত। আগুনে তারা মারাত্মকভাবে দগ্ধ হয়। এসময় তাদের মা পাশের ঘরে নামাজরত অবস্থায় ছিলেন।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত ও সামিয়ার মৃত্যু হয়। বড় মেয়ে মিমের অবস্থাও আশঙ্কাজনক।

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, তিন ভাইবোন আগুনে দগ্ধ হলে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App