×

সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১১:৫৪ এএম

বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ছবি: তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা তালা উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কা লেগে তরিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের প্রানহানি ঘটেছে। রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাটকেলঘাটার থানার কুমিরা ইউনিয়নের কদমতলা নামক এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তরিকুল ইসলাম দাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের চাঁচাতে ভাই তৌহিদুজ্জামান জানান, রবিবার রাতে পাটকেলঘাটা বাজারের একটি হোটেল থেকে বাবার জন্য ভাত নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল তরিকুল। পথিমধ্যে কুমিরা কদমতলায় আসলে ঢাকাগামী সেভেনস্টার পরিবহনের একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা মারে। এতে সে ছিটকে পরে গুরত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসাপাতালে পাঠায়। ওই সময় তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তরিকুলের।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App