×

সারাদেশ

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় মামলা: আসামি ১৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ১২:৩৩ পিএম

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় মামলা: আসামি ১৭

ছবি: দাউদকান্দি (কুমিল্লা )প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০) হত্যার দুদিন পর মামলা করা হয়েছে। এতে ৯ জনের নাম উল্লেখ করে মোট ১৭ জনকে আসামি করা হয়। বাকি আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় এ মামলা করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, নিহত যুবলীগ নেতা জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার রাত সাড়ে ১১টায় থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App