×

সারাদেশ

কাশিয়ানীতে খাদে পড়ে মোটরসাইকেল চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০২:৪৯ পিএম

কাশিয়ানীতে খাদে পড়ে মোটরসাইকেল চালক নিহত

ছবি: কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে চালক রফিকুল ইসলাম রাসেল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এতে মারাত্মকভাবে আহত হয়েছে অপর মোটরসাইকেল অরোহী মো. জাহিদ হাসান (৩৮)।

বৃহস্পতিবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনির আব্দুর রহমানের ছেলে।

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান শরিফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম রাসেল ও মো. জাহিদ হাসান মোটরসাইকেলে করে খুলনা থেকে কক্সবাজার ভ্রমণে যান। কক্সবাজার ভ্রমণ শেষে খুলনা ফিরছিলেন তারা। এ সময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে রফিকুল ইসলাম রাসেল ও মো. জাহিদ হাসান মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রাসেলকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত মো. জাহিদ হাসানকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

পরিবারের অবেদনের প্রেক্ষিতে নিহত রফিকুল ইসলাম রাসেলের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App