×

সারাদেশ

দিরাইয়ে সরকারিভাবে খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৯:২৩ পিএম

দিরাইয়ে সরকারিভাবে খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের দিরাইয়ে চলতি মৌসুমে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর উদ্বোধন করেন দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ দৌলা তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান প্রমুখ।

জানা গেছে, এবার উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে মোট ২৪৬৯ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে বেলা ২টার দিকে ড. জয়া সেনগুপ্তা এমপি দিরাই পৌর সদরে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও রাজানগর ইউনিয়নে নির্মাণাধীন শেখ হাসিনা মৎস্য মঙ্গল প্রাঙ্গণের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App