×

সারাদেশ

কেএনএফ সম্পৃক্ততা, সাংবাদিক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৩, ১১:৫১ এএম

কেএনএফ সম্পৃক্ততা, সাংবাদিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে লোঙা খুমি নামে এক ব্যক্তিকে (৩৮) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৯ মে) সকালে তাকে রুমা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। আটক লোঙা খুমি (৪০) বান্দরবানের রুমা থানার ৩নং ওয়ার্ডের ঙাচা খুমী'র ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার বান্দরবানের রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর জানান, শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর সদস্যরা লোঙা খুমিকে রুমা থানায় সোপর্দ করে। কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশের মাধ্যমে বান্দরবানে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App