×

সারাদেশ

প্রধানমন্ত্রীর কাছে ভোলা-বরিশাল ব্রিজ চাইলেন তোফায়েল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৮:১৭ পিএম

প্রধানমন্ত্রীর কাছে ভোলা-বরিশাল ব্রিজ চাইলেন তোফায়েল

তোফায়েল আহমেদ। ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান সদস্য তোফায়েল আহমেদ ভোলা ও বরিশালের মধ্যে সেতু নির্মানের দাবি জানালেন।

সোমবার (৫ জুন) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ভোলাতে প্রচুর গ্যাস পাওয়া যাচ্ছে। তিনটি কুপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায় ভোলায়। দেশের অন্য কোন স্থানে ৮-৯ কুপ খনন করেও একটাও গ্যাস পাওয়া যায় না। অথচ আমাদের ভোলায় কয়েকদিন আগে ১৯তম গ্যাস ফিল্ড পাওয়া গেছে।

তিনি বলেন, ইতিমধ্যেই পরিকল্পনা নেয়া হয়েছে ভোলা থেকে গ্যাস নিয়ে আশুলিয়ার দিকে গার্মেন্টস কারখানায় কাজে লাগান হবে। আমি বলতে চাই ভোলা একটা বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু সম্ভাবনা অনেক বেশি।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি দয়া করেন তাহলে ভোলাকে সর্বশ্রেষ্ট জেলায় রূপ দিতে পারবেন। তাই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলতে চাই ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। বাংলাদেশের মূল ভূখন্ড থেকে আলাদা হয়ে আছে। ইতিমধ্যে অনেক ব্যবসায়ী ভোলাতে জায়গা জমি কিনছেন। তাই প্রধানমন্ত্রী যদি ভোলা-বরিশাল ব্রিজটা করে দেন। ইতিমধ্যে এর ফিজিবিলিট টেষ্ট করা হয়েছে। এ ব্রিজ হলে ভোলার চেহারা পাল্টে যাবে। তাই এ ব্রিজ নির্মাণের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি বার বার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App