×

সারাদেশ

ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৯:৪১ এএম

ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করব

ছবি: ভোরের কাগজ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটে ব্যবসায়ীদের সব অসুবিধা দূর করার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা আরো বাড়ানো হবে। নৌকার জয় নিশ্চিত হলে যাবতীয় অশান্তির কারণ দূর করে সবক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় কাজ করব।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সেবক হয়ে কাজ করার সুযোগ চাই। তাই আগামী ২১ জুনের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিন।

গতকাল সোমবার বেলা ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে ও পরে তিনি বাবনা পয়েন্ট এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী পথচারী ও অধিবাসীদের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।

এ সময় ব্যবসায়ীরা ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে খোলামেলা কথা বলেন। তারা জলাবদ্ধতা, সিটি করপোরেশনের ট্যাক্স হ্রাসকরণ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি খুব গুরুত্ব সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সবার ভালোবাসায় নৌকা নির্বাচিত হলে আলাপ-আলোচনার ভিত্তিতে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী সয়ফুল, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম ছাড়াও বিভিন্ন ইউনিয়নের মালিক-শ্রমিক নেতাকর্মী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App