×

সারাদেশ

বিএনপি নেতার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৫:৪৯ পিএম

বিএনপি নেতার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল
বিএনপি নেতা মল্লিক মাকসুদ বাইজিদ আহমেদের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক। ফেসবুকে 'মির্জাগঞ্জ সংবাদ' নামের একটি প্রোফাইল থেকে ওই ছবি পোস্ট ও ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে। এ ব্যাপারে বাইজিদের মুঠোফোনে কল করে জানতে চাইলে তিনি লাইনটি কেটে দেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা জানান, নিজেদের লোক দিয়ে গ্রুপ ভারি করতে কিছু নেতা এসব বিতর্কিত লোকদের পদ-পদবী দিয়ে থাকেন, যা দলের সুনাম ক্ষুন্ন করে। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম সংঘটিত করে আসছে। দলের সর্বোচ্চ নেতাদের কাছে আমাদের দাবি তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা। এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি শাহাবুদ্দিন নান্নু বলেন, উপজেলার নতুন পূর্ণাঙ্গ কমিটি হয়নি। জেলার নেতারা যে সিদ্ধান্ত নেয় তাই মেনে নেয়া হবে। এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া বলেন, সবকিছু জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App