×

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশ কনস্টেবলসহ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৩:১০ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশ কনস্টেবলসহ নিহত ২

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি নিয়ন্ত্রণহীন মাইক্রোবাসের চাপায় পুলিশ কনস্টেবলসহ এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হন।

রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতুর উত্তর থানা সংগ্লগ্ন বাসস্ট্যান্ড এলাকায় পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এ সময় সেখানে ডিউটিতে থাকা পদ্মা সেতুর উত্তর থানার কনেস্টেবল মোতালেবসহ ৪ জন আহত এবং অজ্ঞাত এক নারী নিহত হন। পরে কনেস্টেবল মোতালেবসহ সবাইকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনেস্টেবলকে মৃত ঘোষণা করেন। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় কনস্টেবল মোতালেবকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর কর্তব্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পদ্মা সেতু উত্তর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী নিহত হন। মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App