×

সারাদেশ

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৬:৫৩ পিএম

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আরো তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ জুন) বিকেল ৬টার দিকে সড়কের সাইফিয়া দরবার শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের মঞ্জুর ছেলে সাফায়ত (১৮), অন্যজন দালাল বাজার ইউনিয়নের আক্তার হোসেনের ছেলের রাজন (১৮)। প্রত্যক্ষদর্শী, পুলিশ সূত্র জানায়, আহত ও নিহতরা দুটি মোটরসাইকেল নিয়ে মজু চৌধুরীর হাট সড়কে ঘুরতে বের হন। তাদের মোটরসাইকেল দ্রুত গতির হওয়ায় ওই সড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৫ জনই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই সাফায়েতের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের ৫ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পথেই মারা যায় রাজন। লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সাইফিয়া দরবার শরীফ সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App