×

সারাদেশ

রনির নামে চাঁদাবাজির মামলা টেকেনি আদালতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৯:০৬ পিএম

রনির নামে চাঁদাবাজির মামলা টেকেনি আদালতে

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র বিরুদ্ধে এক কোচিং সেন্টারের পরিচালকের দায়ের করা চাঁদাবাজির মামলা টেকেনি আদালতে।

সোমবার (১০ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম রনিকে এই চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নুরুল আজিম রনি। ২০১৫ সালে চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসীন কলেজ শিবিরমুক্ত করা ও শিক্ষার্থীদের বিভিন্ন সংকট নিরসনের জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়ে চট্টগ্রামে ছাত্রলীগের রাজনীতিতে একটি নতুন ধারার সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন।

রনির আইনজীবী মিঠুন বিশ্বাস সোমবার আদালতের আদেশের পর সাংবাদিকদের জানিয়েছেন, কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়া নগরীর পাঁচলাইশ থানায় রনির বিরুদ্ধে মারামারি ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেছিলেন। পুলিশ তদন্ত করে উভয় অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেছিলেন। কিন্তু অভিযোগপত্র পর্যালোচনার পর আদালত তদন্তে চাঁদাবাজির অভিযোগ প্রমাণ হয়নি মর্মে আসামিকে দন্ডবিধির ৩৮৫ ধারা থেকে অব্যাহতি দিয়েছেন। তবে মারামারির অভিযোগে দন্ডবিধির ৩২৩,৩৪২,৫০৬ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস বলেন, ‘যেহেতু চাঁদাবাজির অভিযোগ বাদ গেছে, এখন আর সেশন জজকোর্টে মামলার বিচার কার্যক্রম হবে না। দায়রা জজ আদালত থেকে মামলাটি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। ৩০ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দিয়েছেন আদালত।’ অভিযোগ গঠনের শুনানির সময় মামলার বাদী আদালতে হাজির ছিলেন না।

উল্লেখ্য, ২০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে ২০১৮ সালের ১৯ এপ্রিল চট্টগ্রামের ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়া বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৩ জানুয়ারি এ মামলায় নুরুল আজিম রনিসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক বিশ্বজিৎ বর্মণ। অভিযোগপত্রে বলা হয়, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি বাদীর অফিসে গিয়ে আসামিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী এত টাকা দিতে পারবেন না জানালে তাকে চড়-থাপ্পড় মারা হয়। মামলা দায়েরের আগে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই নিয়ে আলোচনা-সমালোচনার মুখে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন নুরুল আজিম রনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App