×

সারাদেশ

বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০২:৪৪ পিএম

বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মীসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাতে রাউজান উপজেলার বৈজ্জালী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা জয় চৌধুরী (২৯) এবং তার সঙ্গে থাকা অন্তু তালুকদার (২২)।

একটি বিয়ের অনুষ্ঠানের বাজার করার উদ্দেশ্যে তারা দুজন একসঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হলে বৈজ্জালী গেট এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুল আলম আশিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App