×

সারাদেশ

ছাতকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০১:৩৬ পিএম

ছাতকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছাতকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: ভোরের কাগজ

“সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সুনামগঞ্জের ছাতক উপজেলা শাখার উদ্যোগে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এছাড়াও এ উপলক্ষে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ছাতক উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের মধ্যবাজারে নগরবিপনীর অস্থায়ী কার্যালয়ে ছাতক উপজেলা শাখার সভাপতি শ্যামল পাল সাধু ও সাধারণ সম্পাদক সুজিত পালের নেতৃত্বে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসে মিলিত হয়। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শংকর দেবনাথ, নিরঞ্জন পাল, মনোরঞ্জন দেবনাথ, পল্টু দাস, সন্তোষ তালুকদার, কাজল পাল, রতন পাল, মিঠু দেবনাথ, উত্তম পাল, আব্বাস আলী ও সজল সরকার সহ আরো অনেকেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App