×

সারাদেশ

ডিমলায় ৩ ইউপির একটিতে নৌকার জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১১:৪৮ পিএম

ডিমলায় ৩ ইউপির একটিতে নৌকার জয়

চতুর্থ ধাপে নীলফামারীর ডিমলা উপজেলার ৩ ইউপি নির্বাচনে একটিতে নৌকা প্রতীক ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) রাতে রিটার্নিং কর্মকর্তা চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

খগাখড়িবাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলম ৬ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম লিথন চশমা প্রতীকে পেয়েছে ৫ হাজার ৭৬৮ ভোট, টেপাখড়িবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকে রবিউল ইসলাম শাহিন ৪ হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়নুল হক চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৯৩ ভোট, গয়াবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকে শরীফ ইবনে ফয়সাল মুন ৪ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুকুনুজ্জামান মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট।

ভোট গণনা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল কুদ্দুছ সরকার।

এই ৩ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৪৯৭ জন, এর মধ্যে খগাখড়িবাড়ীতে ১৭ হাজার ৭৫৮ জন, গয়াবাড়ীতে ১৮ হাজার ২৩৮ ও টেপাখড়িবাড়ীতে ১৪ হাজার ৫০১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App