×

সারাদেশ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৯:৫৮ এএম

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

নাটোরে শ্যামলী পরিবহন ও গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার খন্দকাচুটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের সুপারভাইজার বেললা (২৩), হেলপার চাঁপানবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার নজরুল ইসলামের ছেলে আনোয়ারুল (৩২)।

বনপাড়া ফায়ার সার্ভিস ও ঝলমলিয়া হাইওয়ে পুলিশ জানায়, শনিবার মাঝরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্যামলী পরিবহনের হেল্পার ও সুপারভাইজার নিহত হন।

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। শ্যামলী পরিবহনের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারে খবর দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App