×

সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০১:৩৯ পিএম

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের জামিন

ছবি: সংগৃহীত

সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার (২ আগস্ট) দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে রবিবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ।

সোমবার (৩১ জুলাই) বিকেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, ৩১ জুলাই তাহিরপুর থানা উত্তর ইউনিয়নে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে জৈনক শহিদুল এর নৌকার মধ্যে হতে বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং বিভিন্ন স্থানে বসবাসরত ৩৪ জন শিক্ষার্থী সন্ত্রাসী কার্যকলাপ ঘটানোর, জনসাধারণের জানমালের ক্ষতি সাধন এর উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় এসআই রাশেদুল কবির বাদী হয়ে মামলা রুজু করেন। গ্রেপ্তারকৃত আসামিগণদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

এক বছরেই ৪১% বৃদ্ধি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App