×

সারাদেশ

পূর্বধলায় জমি নিয়ে বিরোধে এক বৃদ্ধাকে খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০২:০৮ পিএম

পূর্বধলায় জমি নিয়ে বিরোধে এক বৃদ্ধাকে খুন

ছবি: সংগৃহীত

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিছ আলী (৬৫) নামে এক বৃদ্ধাকে এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সভ্যতার এ যোগে এ ধরনের হত্যাকাণ্ড প্রাচীন যোগের বর্বরতাকেও হার মানিয়েছে।

রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পর পর উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ইদ্রিছ আলী কালডোয়ার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বপ্রিয় মজুমদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালডোয়ার গ্রামের আক্কাছ আলী ও তার ছেলে মোস্তাফিজ ও মিজানুর রহমান বাবুদের সাথে ইদ্রিছ আলীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় স্থানীয় সুনিল মার্কেট থেকে কাজ শেষে ইদ্রিছ আলী বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাটু থেকে নিচ পর্যন্ত দুই পা ও ডান হাত বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পূর্বধলা থানা ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ

চলতি মাসে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

চলতি মাসে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

মোবাইল-ল্যাপটপে বিশ্বকাপ দেখতে কত টাকা খরচ হবে?

মোবাইল-ল্যাপটপে বিশ্বকাপ দেখতে কত টাকা খরচ হবে?

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায়, কী থাকছে

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায়, কী থাকছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App