×

সারাদেশ

মনপুরায় দিনে দুপুরে ব্যবসায়ীকে বেঁধে রেখে ডাকাতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ পিএম

মনপুরায় দিনে দুপুরে ব্যবসায়ীকে বেঁধে রেখে ডাকাতি

মনপুরায় দিনে দুপুরে ব্যবসায়ীকে বেঁধে রেখে ডাকাতি । ছবি: মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় দিনে দুপুরে ব্যবসায়ীকে বেঁধে রেখে দুই দোকান ডাকাতি করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় দোকান মালিক মো. সালামকে দেশীয় অস্ত্রের মুখে মোটা দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও মুদি মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এছাড়াও অপর একটি দোকানের টিনের বেড়া কেটে ১৫ বস্তা ইলিশ জাল, কন্টেইনার ও মাছ ধরা বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মুদি দোকান মালিক মো. সালামকে উদ্ধার করে। উক্ত ঘটনায় মনপুরা থানায় অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার নামক স্থানে।

ডাকাতি হওয়া দোকানের মালিক মো. সালাম জানান, আমি যোহরের নামাজ পড়ে দুপুর দুইটার দিকে নতুন বাজারে অবস্থিত আমার দোকানে ঝাপ বন্ধ করে দরজা খোলা রেখে বসে ছিলাম। এ সময় স্থানীয় বাসিন্দা লতিফ পাটওয়ারী (৫৫), তার ছেলে ইব্রাহিম (৩৭), ফরিদ পাটওয়ারী (৩০), শরীফ পাটওয়ারী (২৫), শাহাদাত (২২) ও স্থানীয় বাবুল (১৮) সহ সংঘবদ্ধ ডাকাত দল হাতে দা, লোহার শাবল ও লাঠিসোটা নিয়ে আমার দোকান ঘরে ঢোকে। আমার গলায় দা ধরে মুখ ও হাত পা বেঁধে ফেলে। এ সময় তারা আমাকে বেদম মারধর করে। এবং আমার দোকানের ক্যাশবাক্সতে থাকা নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা, সোলারের ১টি ব্যাটারি ও মুদি মালামাল লুটপাট করে নিয়ে চলে যায়। পরে বাজারের ব্যবসায়ীরা এসে আমার দোকানের মালামাল এলোমেলো দেখায় আমার ঘরে ঢুকে আমাকে বাঁধা অবস্থায় উদ্ধার করে।

এদিকে, অপর একটি দোকানের মালামাল লুট হওয়ার পেছনে উক্ত সংঘবদ্ধ চক্রটির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক মো. হারুন সারেং।

তিনি জানান, আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে যাই। পরে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে দোকান লুট হওয়ার খবর শুনে নতুন বাজারে ছুটে আসি। এসে দেখি দোকানের পেছনের টিনের বেড়া কেটে আমার ১৫ বস্তা ইলিশ জাল, কন্টেইনার ও মাছধরার বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ডাকাতরা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি মনপুরা থানায় অভিযোগ করেছি।

এদিকে, অভিযোগ পেয়ে উক্ত ঘটনায় মনপুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App