×

সারাদেশ

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ২-৩ গোলে পরাজিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ২-৩ গোলে পরাজিত

আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি প্রীতি ম্যাচ শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাক। ছবি: কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

‘যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলফাডাঙ্গা ক্লাব ও আলফাডাঙ্গা গ্রাজুয়েট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রীতি ফুটবল ম্যাচ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, পিওর গোল্ড জুয়েলার্সের চেয়ারম্যান মো. আনিচুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা পারভীন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান প্রমুখ।

খেলায় আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ৩-২ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App