×

সারাদেশ

পাটকেলঘাটায় পিটিয়ে হত্যার ঘটনায় কলেজছাত্র গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ পিএম

পাটকেলঘাটায় পিটিয়ে হত্যার ঘটনায় কলেজছাত্র গ্রেপ্তার

পাটকেলঘাটায় পিটিয়ে হত্যার ঘটনায় কলেজছাত্র গ্রেপ্তার। ছবি: তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ইমরান হোসেন বকুল (১৮) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল হোসেন বকুল কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, নিহতের ছেলে বাদশা কলারোয়া বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার (২৬ সেপ্টেস্বর) দুপুরে আইসিটি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় অশোকের মোড়ে সহপাঠী নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে বাকবিতণ্ডার জেরে মারপিটের শিকার হয় বাদশা। পরে বাদশাহর বাবা ফারুক হোসেন ঘটনাস্থলে গেলে নয়ন ও লাকি রুবেল হোসেনের নেতৃত্বে নাজমুল হোসেন বকুলসহ কয়েকজন ফারুক হোসেনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথিমথ্যে ত্রিশ মাইল এলাকায় মৃত্যু হয় ফারুক হোসেনের।

পরে ওই দিন রাতে নিহতের ছেলে বাদশা বাদী হয়ে নয়ন, বকুল, রুবেলসহ ছয় জনের নাম উল্লেখ করে পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার সন্ধ্যায় পুলিশ ইমরান হোসেন বকুলকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি বকুলকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App