×

সারাদেশ

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ পিএম

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন 

কুড়িগ্রামে ২৫ শতক জমির উপর নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম বাস টার্মিনালের অদূরে আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্পন্ন ভবনটির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি ।

তিন কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে এ তিনতলা ভবনটি প্রায় ৮ হাজার বর্গফুট আয়তনের। কর্তৃপক্ষ আশা করছে সেবা সেবা গ্রহীতারা তারা এখানে স্বাচ্ছন্দ্যে দ্রুত পাসপোর্ট ও ইমিগ্রেশন এর সব ধরণের সেবা পাবেন। ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের আওতায় এই এ ভবনটি নির্মিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, প্রকল্প পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সারোয়ার হোসেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ সচিব আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ প্রকল্পে ব্যয় ধরা হয় চার কোটি  ৬৫ লক্ষ ২৬ হাজার টাকা এবং মেয়াদ ছিলো ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের আগে এবং ৯২ লক্ষ ৫৮ হাজার ২০০ শত টাকা কম খরচে প্রকল্পটি সম্পন্ন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App