×

সারাদেশ

প্রকাশ্যে গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০১:২৯ পিএম

প্রকাশ্যে গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

উদয় শংকর বিশ্বাস

যশোরের মনিরামপুরে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে খুলনায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত যুবলীগ নেতার নাম উদয় শংকর বিশ্বাস (৪৫)।

শংকর উপজেলার পাঁচাকড়ি গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে। নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃতি বিষয়ের প্রভাষক ছিলেন উদয়।

এছাড়া তিনি পাঁচাকড়ি টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব ছিলেন।

নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য জানান, সকালে টেকেরঘাট বাজার থেকে বাজার করে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন উদয় শংকর। তিনি বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন ও মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, কি কারণে কলেজ শিক্ষককে হত্যা করা হয়েছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। মরদেহ খুলনা জেনারেল হাসপাতালে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক

অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক

মাতৃত্বকালীন মাসিক ভাতা পাবেন যারা, জানুন আবেদন পদ্ধতি

মাতৃত্বকালীন মাসিক ভাতা পাবেন যারা, জানুন আবেদন পদ্ধতি

রাষ্ট্রপতি নির্বাচন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা

রাষ্ট্রপতি নির্বাচন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App