×

সারাদেশ

আটোয়ারীতে নিখোঁজের দুই দিন পর স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৪:২৯ পিএম

আটোয়ারীতে নিখোঁজের দুই দিন পর স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের দুই দিন পরে অষ্টম শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আক্তার মোহনা (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের বাড়ির পাশের পুকুরে ভেসে থাকা অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রী মোহনা গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানাগেছে, মোহনার মা আমেনা খাতুন গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলের দিকে মোবাইলে কথা বলা নিয়ে বকা দিলে রাগ করে ইয়াসমিন বাসা থেকে বের হয়ে যায়। পরে বিকেল গড়িয়ে রাত পর্যন্ত সে বাসায় না আসলে থানায় একটি সাধারণ ডায়রি করেন তার বাবা। এরপর ঘটনার দুইদিন পর শনিবার সকালে মোহনার খালা তৈয়বা খাতুন পুকুরে ইয়াসমিনের লাশ ভেসে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী এসে জড়ো হয়ে পুলিশে খবর দেয়।

পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং একটি অপমৃত্যু মামলা রুজু করে। এরপর লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠায় পুলিশ।

মৃত্যুর খবর নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. আবু মুসা বলেন, গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মেয়েটির বাবা থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন। তার পর থেকেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যেই আজকে সকালে পুকুরে লাশ ভেসে থাকার খবর পেয়ে ঘটনা স্থলে যাই। পরে লাশ উদ্ধার করে তার বাবা ও মায়ের সনাক্তে থানায় আনা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৩ দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর

৩ দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

আফগানিস্তান প্রিমিয়ার লিগের নিলামে সাকিবসহ ১০ বাংলাদেশি ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের নিলামে সাকিবসহ ১০ বাংলাদেশি ক্রিকেটার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App