×

সারাদেশ

পিতা হত্যাকারী পুত্র নুর ইসলাম আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম

পিতা হত্যাকারী পুত্র নুর ইসলাম আটক

নীলফামারী ডিমলার সোনাখুলী গ্রামে জমি-জমা সংক্রান্ত ঝামেলাকে কেন্দ্র করে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্র নুর ইসলাম।

ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ কুমার রায়সহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে জলঢাকা থানার ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত চর এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল আসামী ঘাতক পুত্র নুর ইসলাম কে গ্রেপ্তার করে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, ২৮ নভেম্বর ২০২৩ সকালে বাড়ীর পাশ্ববর্তী নিজ জমিতে পিতা পুত্রের মধ্যে জমিজমা সংক্রান্ত কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্র নুর ইসলাম পিতাকে ধারালো কোদাল দিয়ে মাথায় এলো পাথাড়ি চোট দিলে মাটিতে পড়ে যান পিতা, তারপর স্থানীয়রা দ্রুত ডিমলা হাসপাতালে নিয়ে গেলে তাকে রংপুর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন, রংপুর নিয়ে যাওয়ার প্রাক্কালে পথিমধ্যে পিতা মৃত্যুবরণ করেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ কুমার রায় জানান, ঘাতককে গ্রেফতার করা হলে পিতাকে হত্যার দ্বায় স্বীকার করেন তিনি, আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়, মৃতদেহকে ময়নাতদন্তের জন্য নীলফামারীতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মৃত্যের স্ত্রী বাদী হয়ে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App