×

সারাদেশ

বিশ্বম্ভরপুরে স্ত্রীকে খুন করে স্বামী থানায় আত্মসমর্পণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম

বিশ্বম্ভরপুরে স্ত্রীকে খুন করে স্বামী থানায় আত্মসমর্পণ

বিশ্বম্ভরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে দিলওয়ার হোসেন থানায় আত্মসমর্পণ করে। ছবি: ভোরের কাগজ

বিশ্বম্ভরপুরে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছে। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯ টার সময় বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বাঘমারা মুজিব পল্লীর ৯ নম্বর বাসাতে এ ঘটনা ঘটে।

স্বামী দিলওয়ার হোসেন (৩৩), পিতা আব্দুর রাজ্জাক, গ্রাম পাঁচ হিস্যা, ইউনিয়ন ফতেপুর, উপজেলা বিশ্বম্ভরপুর, জেলা সুনামগঞ্জ। স্ত্রী নাজিরা আক্তার (২৭) এর সাথে সাংসারিক বিষয়াদী নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী দিলওয়ার হোসেন উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে স্ত্রী নাজিরার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যায়।

স্বামী দিলওয়ার হোসেন স্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বেচ্ছায় বিশ্বম্ভর পুর থানায় উপস্থিত হয়ে, থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিকের কাছে আত্মসমর্পণ করে ঘটনার সত্যতা স্বীকার করে। নাজিরা আক্তারের পিতার বাড়ি একই ইউনিয়নের পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামে। বাঘমারা মুজিব পল্লীতে সরকারি ভাবে এই ঘর তাদের প্রদান করা হয়েছিল। দিলওয়ার হোসেন ও নাজিরা আক্তারের দুইটি শিশুসন্তান রয়েছে। রাতেই থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App