×

সারাদেশ

পঙ্কজ ও শাম্মীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম

পঙ্কজ ও শাম্মীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ব‌রিশা‌ল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভাস্থ‌লে পঙ্কজ দেবনাথ ও ড. শাম্মী আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: ভোরের কাগজ

হাসপাতালে ১৩ জন

বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ব‌রিশা‌ল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভাস্থ‌লে প্রবেশের সময় এ সংঘর্ষ হয়। তবে দুপক্ষই নিহত সিরাজ সিকদারকে নিজেদের কর্মী বলে দাবি করেছে।

নিহত সিরাজ সিকদার হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা কোব্বাত সিকদারের পুত্র।

মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্টো মোল্লা বলেন, আমরা মিছিল নিয়ে জনসভাস্থলে ঢুকছিলাম। সেখানে আগে থেকে অবস্থান নেয়া শাম্মীর অনুসারীরা আমাদের মিছিল লক্ষ্য করে বোতল ছুড়তে শুরু করে। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন শাম্মীর অনুসারীরা লাঠি দিয়ে পিটিয়ে সিরাজসহ ১৫ জনকে আহত করে। তাদের মধ্যে সিরাজ ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে শাম্মীর অনুসারী হিজলা উপজেলা কৃষক লী‌গের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ পাল্টা অভিযোগ করে বলেন, আমরা আগে থেকেই জনসভাস্থলে ছিলাম। পঙ্কজ নাথের অনুসারীরা জনসভাস্থলে প্রবেশ করেই মারামারি শুরু করে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে একজন নিচে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজ সিকদার শাম্মীর অনুসারী ছিলেন বলে দাবি করেন মঞ্জুর মোর্শেদ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, ‘সিরাজকে যে ব্যক্তি হাসপাতালে নিয়ে আসেন তিনি জানিয়েছেন যে জনসভার মাঠে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবিরউদ্দিন বলেন, আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত একজন মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবু সন্দেহের কারণে আমরা মরদেহ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডা. কবির জানান, দু’পক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App