×

সারাদেশ

বাগেরহাট-৪ আসনের এমপি মোজাম্মেল আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ১০:৪২ এএম

বাগেরহাট-৪ আসনের এমপি মোজাম্মেল আর নেই
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মোজাম্মেল হোসেন আর নেই। বৃহস্পতিবার(৯ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মোজাম্মেল হোসেনের ছেলে ড. মাহামুদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান,তিনি বেশকিছুদিন ধরে কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। উল্লেখ্য, ডা. মোজাম্মেল হোসেন বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন। তিনি ১৯৯৬ সালে গঠন করা আওয়ামী লীগ সরকারের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। এর আগে তিনি ১৯৯১ সালে বাগেরহাট-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App