×

সারাদেশ

ভূমিহীন পরিবারগুলো পেলো খাসজমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০১ পিএম

ভূমিহীন পরিবারগুলো পেলো খাসজমি

খাসজমি বুঝিয়ে দেয়া হচ্ছে ভূমিহীন পরিবারগুলোর মাঝে

রাজশাহীর পুঠিয়ায় ৩৬টি ভূমিহীন পরিবারের মাঝে খাস খতিয়ানভুক্ত জমির দখল দেয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভুমি) মোছা. রুমানা আফরোজ উপস্থিত থেকে ভূমিহীন পরিবারগুলোকে জমির দখল বুঝিয়ে দেন।

উপজেলার বারইপাড়া মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৩১২/৩৩১৪ নং দাগের ১০৮ শতাংশ জমি প্রতিটি পরিবারকে ৩ শতাংশ করে ভাগ করে দেয়া হয়েছে।

সহকারী কমিশনার ভুমি রুমানা আফরোজ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি ‘একটি মানুষও গৃহহীন থাকবে না’ এর বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তদারকিতে পুঠিয়া উপজেলাধীন বারইপাড়া মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৩১২/৩৩১৪ নং দাগে ৩৬টি ভূমিহীন পরিবারকে ০৩ (তিন) শতাংশ করে জমির দখল বুঝিয়ে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাস জমি বন্দবস্ত কমিটির সভাপতি মো. ওলিউজ্জামান জানান, ভূভুমিহীন পরিবারগুলোর আবেদনের ভিত্তিতে খাস জমি বন্দবস্ত কমিটি সেগুলো যাচাই বাছাই করে প্রকৃত ভুমিহীন ৩৬টি পরিবার সনাক্ত করে। পরে সেগুলো রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবেদনগুলোর অনুমোদন দেয়া হলে তাদের মাঝে খাস জমি বন্দবস্ত দেয়া হয়।

তিনি আরো বলেন, প্রতিটি পরিবারকে ৩ শতাংশ করে জমি ভাগ করে দেয়া হয়েছে। সেখানে তারা নিজেরাই ঘরবাড়ি তৈরি করে বসবাস করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App