×

সারাদেশ

করোনা সচেতনতায় ইবিতে জনসমাগম নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০৫:৩০ পিএম

মরণব্যাধি করোনা ভাইরাস সচেতনতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সংক্রান্ত নোটিশ জারি করেছে টিএসসিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

নোটিশে বলা হয়, ১২ মার্চ থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত। টিএসসিসি’র মিলনায়তন, ১১৬ নং কক্ষ ও করিডোরে গণ-জমায়েত হয় এমন সব অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, সমিতি, পরিষদ, ফোরাম, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর কোন প্রকার গণ-জমায়েত তথা আলোচনা সভা-সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনী অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য বলা হলো।

এ বিষয়ে টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, উপাচার্য মহোদয়ের নির্দেশ অনুযায়ী আগামী ২৫ মার্চ পর্যন্ত টিএসসিসিতে সব ধরনের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App