×

ভারত

মোদির ভিডিও ফেসবুক থেকে মুছে ফেলায় জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

মোদির ভিডিও ফেসবুক থেকে মুছে ফেলায় জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

ছবি: সংগৃহীত

রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার সিইও মার্ক জাকারবার্গকে তিন দিনের আলটিমেটাম দিয়েছে ভারতের সংসদীয় কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে দেশটিতে ফেসবুকের ‘সেফ হারবার’ (আইনি সুরক্ষা) সুবিধা বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রধান এবং বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে এই পদক্ষেপের কথা জানান। কমিটি মোদির ভিডিও সরানোর ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর হামলা’ বলে আখ্যা দিয়ে জানিয়েছে, এটি মূলত ১৪০ কোটি ভারতীয় প্রতিনিধির ওপর আঘাত।

আইন বিশ্লেষকদের মতে, সরকার যদি ফেসবুকের সেফ হারবার সুরক্ষা প্রত্যাহার করে, তবে প্ল্যাটফর্মটিতে প্রকাশিত যেকোনো কন্টেন্টের জন্য মেটা ও এর শীর্ষ কর্মকর্তারা সরাসরি আইনি ও ফৌজদারি মামলার মুখোমুখি হবেন।

ঘটনার সূত্রপাত গত ২৩ জুলাই। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি সেলফি ভিডিও বার্তা দেন নরেন্দ্র মোদি। প্রকাশের পরপর ভিডিওটির ফেসবুক সংস্করণ সাময়িকভাবে সীমিত করে মেটা। পরে সমালোচনার মুখে ভিডিওটি পুনর্বহাল করা হয়।

চলতি সপ্তাহের শুরুতে মেটা কর্মকর্তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করে সংসদীয় কমিটি। মেটা ঘটনাটিকে ‘কারিগরি ত্রুটি’ উল্লেখ করে ক্ষমা চাইলেও ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মতে, প্রযুক্তিপ্রতিষ্ঠান হিসেবে মেটার ব্যবস্থা আরও শক্তিশালী হওয়া উচিত যাতে এমন ভুল আর না ঘটে।

এদিকে, শিশুদের যৌন নির্যাতনমূলক সামগ্রী ও নারীদের উদ্দেশ্যে তৈরি আপত্তিকর কন্টেন্ট সরাতে গুগল, ইউটিউব, এক্স, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলোকেও ৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কমিটি। পাশাপাশি প্রতারণামূলক অ্যাপ অনুমোদন ও প্রধানমন্ত্রীর ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে ইতোমধ্যে তেলেঙ্গানায় গুগল ও মেটার বিরুদ্ধে পৃথক মামলাও দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালত থেকে আসামির পলায়ন: কনস্টেবল বরখাস্ত, তদন্ত কমিটি

আদালত থেকে আসামির পলায়ন: কনস্টেবল বরখাস্ত, তদন্ত কমিটি

‘ফ্যামিলি কার্ডে ২৮ লাখের বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে’

‘ফ্যামিলি কার্ডে ২৮ লাখের বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে’

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App