×

সারাদেশ

পুরোহিত হত্যা মামলায় চার জেএমবির ফাঁসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১২:২৯ পিএম

পুরোহিত হত্যা মামলায় চার জেএমবির ফাঁসি

আদালতে আসামিরা।

পঞ্চগড়ের সোনাপাতা এলাকার শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা মামলায় চার জেএমবি সদস্যের ফাঁসি ও একজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি ভোরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের চীন-মৈত্রী সেতু সংলগ্ন সোনাপাতা এলাকায় পুরোহিত যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় গুলিবিদ্ধ হন ওই মঠের আরেক সেবক। পরে নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ রায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরও দু’টি মামলা দায়ের করে দেবীগঞ্জ থানা পুলিশ।

এ মামলার আসামি জেএমবির শীর্ষ সদস্য জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী, আলমগীর হোসেন, রমজান আলী, খলিলুর রহমান ও হারেস আলী কারাগারে রয়েছেন। আর রানা নামে অপর এক আসামি পলাতক। এছাড়াও অভিযুক্ত ১০ আসামির মধ্যে চারজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App