×

সারাদেশ

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২০, ১১:৪০ এএম

কক্সবাজরের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা পাহাড়ি ডাকাত দলের সদস্য। বুধবার (৬ মে) ভোররাতে উপজেলার হ্নীলা রঙ্গিখালীর গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের রঙ্গিখালী গ্রমের বাসিন্দা ছৈয়দ আলম, নুরুল আলম ও আবদুল মোনাফ ওরফে মোনাইয়া। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আস্তানা থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধরাত ভোররাতে রঙ্গিখালীতে ডাকাতের আস্তানায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ডাকাত পুলিশকে লক্ষ্য করে দলের সদস্যরা গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

তিনি জানান, গুলি বিনিময় শেষে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App