×

সারাদেশ

জেলা হাসপাতালকে চিকিৎসা সামগ্রী দিলো মুন্নু মেডিকেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০, ০১:২৯ পিএম

জেলা হাসপাতালকে চিকিৎসা সামগ্রী দিলো মুন্নু মেডিকেল

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা হাসপাতালের ১০০ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ডের জন্য ১০ সেট অক্সিজেন সিলিণ্ডার, একশত পিপিই, ফেসশিল্ড ও গগলস দিয়েছে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (১১ মে) সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দের হাতে এসব করোনা চিকিৎসা সরঞ্জাম তুলে দেন মুন্নু মেডিক্যাল কলেজ হাসাপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. ফাহমি ইকবাল রাব্বি।

ডা. এস এম মনিরুজ্জামান বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা ও নির্বাহী পরিচালক রাফিউল ইসলামের নির্দেশনায় এই চিকিৎসা সরঞ্জাম দেয়া হয়।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত রোগীদের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ১০০-তে উন্নীত করা হলেও চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদের চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App