×

সারাদেশ

অটো চালকের খোঁজে ডিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২০, ০৭:৪৩ পিএম

অটো চালকের খোঁজে ডিবি

ফাইল ছবি

চাঁদপুর শহরে বিকাশের ৬১ লক্ষ টাকা নিয়ে উধাও হওয়া অটো চালকের খোঁজে তৎপরতা চালাচ্ছে ডিবি চাঁদপুরের টিম। ইতোমধ্যে খবরটি বিভিন্নভাবে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। রোববার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটেছে।

পৌরসভার সামনের ইউসিবিএল ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করা হয়েছে। পরে অটোতে করে টাকাগুলো জোড় পুকুর পাড় মসজিদের সামনে নিয়ে আসা হয়। এ ঘটনা নিশ্চিত করে বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জানান, টাকাগুলো বিকাশের টাকা। ব্যক্তিগত গাড়িতে করে টাকাগুলো নেওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। ঘটনার পর সিসি ফুটেজ সংগ্রহ করে চাঁদপুর ডিবি টাকা উদ্ধারে চেষ্টা করছে।

এ ব্যপারে ডিবি চাঁদপুরের ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনা অনুসন্ধান ও টাকা উদ্ধারে আমাদের ২টি টিম কাজ করছে।

প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি অটোতে টাকার ৫টি ব্যাগ ছিলো। ৪টি ব্যাগ নামানো হলেও অটোতে রয়ে যায় ১টি টাকার ব্যাগ। ভুলবশত টাকার ব্যাগটি অটোতে রয়ে যায় বলে জানতে পেরেছি। তবে আমরা অটো চালক ও টাকা উদ্ধারে তৎপর রয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ঝরল ৪৯ প্রাণ

মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ঝরল ৪৯ প্রাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App