×

সারাদেশ

হাওরে বেড়াতে গিয়ে মৃত্যু ১৭, নিখোঁজ ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ০৩:০৪ পিএম

হাওরে বেড়াতে গিয়ে মৃত্যু ১৭, নিখোঁজ ৪

ফাইল ছবি

নেত্রকোণার মদন উপজেলায় উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চার জন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত ১৫ জনের মধ্যে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামে দুই বোনের নাম জানা গেছে। তারা ময়মনসিংহের চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকাডুবিতে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। চার জন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App