×

সারাদেশ

জামালপুর-২

সেই সহকারী প্রিজাইডিং অফিসারকে ২ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ পিএম

সেই সহকারী প্রিজাইডিং অফিসারকে ২ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

জামালপুর-২ ইসলামপুর আসনের একটি কেন্দ্র থেকে নগদ টাকাসহ হাতেনাতে আটক হওয়া সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তাকে কারাদণ্ড দেয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার টাকা নেয়ার সময় হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ওই অফিসারকে ২৫ হাজার টাকাসহ আটক করেছিল স্থানীয়রা। পরে উদ্ধার করে নিয়ে আসা হয়। রবিবার সন্ধ্যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মৃত্যুর ১৭ বছর পরও থামেনি মাইকেল জ্যাকসনের আয়

মৃত্যুর ১৭ বছর পরও থামেনি মাইকেল জ্যাকসনের আয়

দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, টাকা দিলে ভুলেরও মাফ

দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, টাকা দিলে ভুলেরও মাফ

আখাউড়ার ‘চিরচেনা যানজট’ কাটাতে উদ্যোগ, নির্ধারিত স্থানে বসবে ভ্রাম্যমাণ বিক্রেতা

আখাউড়ার ‘চিরচেনা যানজট’ কাটাতে উদ্যোগ, নির্ধারিত স্থানে বসবে ভ্রাম্যমাণ বিক্রেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App