×

সারাদেশ

শরিফার মৃতদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম

শরিফার মৃতদেহ উদ্ধার

ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুর থেকে শরিফা নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শরিফা বেগম (২৮) নামে ওই গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, পাশের মধুরামপুর গ্রামের নূরুজ্জামানের ছেলে সিরাজুজ্জামানের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার শরিফা বেগমের। শরিফা তার দ্বিতীয় স্ত্রী। গত কয়েক দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া চলছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আত্মহত্যা করেন শরিফা বেগম। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে উপস্থিত কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

যুবদল থেকে বহিষ্কার এমপিপুত্র মিন্টু, ওসি প্রত্যাহার

যুবদল থেকে বহিষ্কার এমপিপুত্র মিন্টু, ওসি প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App