×

সারাদেশ

বিশ্বম্ভরপুরে যুবককে কুপিয়ে হত্যা

Icon

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ এএম

বিশ্বম্ভরপুরে যুবককে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লুকাবাদ ইউনিয়নের কালিপুর গ্রামের মঞ্জু মিয়ার দোকানের সামনে কালিপুর দোলুরা গ্রামের হামিজ উদ্দিনের ছেলে হুমায়ুনকে (২২) ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে একই গ্রামের মোহর আলীর ছেলে হযরত আলী।

থানা সূত্রে জানা যায়, হুমায়ুনদের সঙ্গে হযরত আলীদের জমিসংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরেই হুমায়ুনকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করলে তিনিণ মাটিতে পড়ে যান।

স্থানীয় লোকজন তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বনিক বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App