×

সারাদেশ

আইল্যান্ডে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম

আইল্যান্ডে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে নিহত ২

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের হাঁসাড়া এলাকায় মাছবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিয়ে উল্টে দুইজন নিহত এবং এতে আহত হয়েছেন আরো চারজন। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টারন দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের নিমগাছি এলাকার হাফেজ (৪০) ও একই এলাকার শহিদুল।

আহতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হৃদয় (২০), সিরাজগঞ্জের নিমগাছি এলাকার ইমরান, সিরাজগঞ্জের বাহাদুর (৫৫) ও খোরশেদ (৪৫)। 

আরো পড়ুন: মাঘের শেষ দিনেও পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অফিসার মাহফুজুর রহমান রিবেন বলেন, খবর পেয়ে আমরা ছয় জনকে দ্রুত আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। শুনেছি এদের মধ্যে দুইজন মারা গেছেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকলিমা রওশন বলেন, আহত ছয় পিকআপ যাত্রীকে আমাদের হাসপাতালে আনা হলে দুজন মৃত্যুবরণ করেন। বাকি চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App