×

সারাদেশ

চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Icon

জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম

চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

যশোরের চৌগাছায় তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মাজিদ মণ্ডল (৬২) নামে একজনকে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি তার নিজ গ্রাম নারায়নপুরে ধর্ষণের শিকার হয় বলে শিশুটির পিতা লিখিতভাবে জানিয়েছেন। অভিযুক্ত মৃত সাত্তার আলী মণ্ডলের ছেলে আব্দুল মাজিদ মণ্ডলও একই গ্রামের বাসিন্দা এবং শিশুটির দূরসম্পর্কের দাদা।

ঘটনায় শিশুটির আপন বড় বোন বলেন, এর আগেও এই আব্দুল মাজিদ তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। তবে এবার তার ছোট বোন ধর্ষণের শিকার হয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি।

আরো পড়ুন: ১০ বছর পালিয়ে শেষ রক্ষা হলো না রাজুর

এদিকে লিখিত অভিযোগে শিশুটির পিতা জানিয়েছেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সে তার নিজ বাড়ির পাশে খালি জায়গায় বন্ধুদের সাথে খেলা করছিল। এসময় প্রতিবেশী আব্দুল মাজিদ তার মুখ চেপে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনাটি জানালে তিনি তৎক্ষণাৎ শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সেসময় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্ব পালনরত চিকিৎসক বলেন, শিশুটির শারীরিক অবস্থার প্রাথমিক পরীক্ষানীরিক্ষা শেষে এবং অধিকতর নিশ্চিত হওয়ার জন্যই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টারে রেফার করেছি।

এ বিষয়ে চৌগাছার থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি শিশুটির পিতা থানায় মামলা করেছেন এবং পুলিশ অভিযুক্ত আব্দুল মাজিদকে গ্রেপ্তার করে পরবর্তীতে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App