×

সারাদেশ

পাবনায় চাতালের বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০১:৪১ পিএম

পাবনায় চাতালের বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২

পাবনার ফরিদপুরে চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ধানের চাতালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭)। অপরজন চাতালে কর্মরত নারী শ্রমিক গোপালনগর গ্রামের পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)।

জানা গেছে, জাহাঙ্গীরের ধানের চাতালে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চাতালের মালিক জাহাঙ্গীর আলমের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় চাতালে কর্মরত নারী শ্রমিক পাখি খাতুনের শিশুসন্তান তারেক হোসেনের গায়ে বয়লারের টুকরা পড়লে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App