×

সারাদেশ

সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ২ বাংলাদেশি আহত

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর)

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০১:১০ পিএম

সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ২ বাংলাদেশি আহত

ছবি: ভোরের কাগজ

যশোরের বেনাপোল সীমান্তের ওপারে বিএসএফের ছোঁড়া রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর সীমান্তের বিওপির অধীন ১৭/৭-এস মেইন সীমানা পিলারের ১৮২ আর পিলারের ওপারে ওই ঘটনা ঘটে।

আহতরা হলো- বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে শফিকুল ইসলাম ডালিম (৩২) ও মৃত দ্বীন মোহাম্মদের ছেলে পিয়াস বাবু (৩৫)। 

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বেনাপোল সীমান্তের দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার ১৭/৭-এস এর ১৮২ আর পিলার এর বিপরীতে আনুমানিক ২৫ গজ ভারতের অভ্যন্তরে এরা দুইজন বাংলাদেশের নাগরিক ফেন্সিডিল আনতে যায়। 

এসময় বিএসএফ ধাওয়া করে ও রাবার বুলেট ছুঁড়ে। এতে দুই বাংলাদেশি আহত হয়। এরপর বিজিবি টহল দল তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপেক্সে পাঠায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি

নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App