×

সারাদেশ

ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক আটক

Icon

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৯:০৮ পিএম

ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক আটক

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমিনুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আমিনুর রহমান উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার জাবেদ আলীর পুত্র।

আরো পড়ুন: বাংলাদেশে পালিয়ে এলো বিজিপির ১৪ সদস্য

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আমিনুর রহমানসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। কোচবিহার জেলার মাথা ভাঙ্গা থানার বারোঘরিয়া এলাকার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আমিনুর রহমানের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় আমিনুরকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বিএসফের কাছে ওই যুবক আটক হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App