×

সারাদেশ

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল নবদম্পতির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ পিএম

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল নবদম্পতির

নিহত নবদম্পতি আসিফ ও তানজিম

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক নবদম্পতি নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারীকে ধরতে পারেনি পুলিশ।

নিহত নবদম্পতির নাম মো. আসিফ (২৫) ও তানজিম (২১)। আসিফের বাড়ি কালিয়াকৈর উপজেলার বড়ইতলা এলাকায়। তাঁর বাবার নাম মো. মোজাম্মেল হক। তিন মাস আগে আসিফ ও তানজিম বিয়ে করেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রবিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় গিয়েছিলেন আসিফ ও তানজিম। বিয়ের দাওয়াত খেয়ে রাতে তাঁরা কালিয়াকৈরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। 

রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী ‘মাহী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। বাসচাপায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় যাত্রাবাহী বাসটি হঠাৎ ওই নবদম্পতিকে চাপা দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে তারা মারা যান। ঘটনার পরপরই বাসটি তারা জব্দ করেন। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে

রাশেদ খাঁন জামায়াত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা, তারপর যা হলো...

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা, তারপর যা হলো...

ফেনীতে নিখোঁজ কৃষক আবু তোরাবকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ফেনীতে নিখোঁজ কৃষক আবু তোরাবকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App