×

সারাদেশ

অপু বিশ্বাসকে দেখতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

Icon

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৭:৪১ পিএম

অপু বিশ্বাসকে দেখতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুরে মেলান্দহ উপজেলার দুরমুঠ বৈশাখী মেলায় মুক্তিযোদ্ধা কল্যাণের সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. মজনু মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ মে) বেলা ১২ টা দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (২ মে) রাত ৮ টায় উপজেলার ফুলতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় আঘাত পান তিনি।

নিহত মো. মজনু মিয়ার বাড়ী ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকায়। সে মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় কলা ব্যবসায়ী ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ। 

আরো পড়ুন: মুরগি রান্না নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা দুরমুঠ ইউনিয়নের হযরত শাহ কামাল (র.) এর মাজারকে কেন্দ্র করে মাসব্যাপী বৈশাখী মেলায় মুক্তিযোদ্ধা কল্যাণ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার ইসলামপুর থেকে অটোরিকশায় করে সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে যাচ্ছিলেন। অটোরিকশা ফুলতলা মোড়ে পৌঁছালে এ সময় বিপরীত দিক থেকে আর একটি অটোরিকশা চাপা দিলে অটোরিকশা থেকে পড়ে গিয়ে মাথাই মারাত্মকভাবে আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে শনিবার বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পড়ে দুরমুঠ মেলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখার জন্য অটোরিকশা করে যাচ্ছিলো। মজনু মিয়া অটোরিকশার সামনে বসেছিলেন। পিছনের একটি অটোরিকশা চাপা দিলে অটোরিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনা ঘটে। শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App