×

সারাদেশ

বামনডাঙ্গায় বুড়িমারী এক্সপ্রেস বিরতির দাবি

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৩:৩৭ পিএম

বামনডাঙ্গায় বুড়িমারী এক্সপ্রেস বিরতির দাবি

ছবি: সংগৃহীত

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন বুড়িমারী-ঢাকা রুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বিরতি প্রদান করা হয়নি। ফলে ফুঁসে উঠছে এলাকার মানুষ। গঠিত হয়েছে বুড়িমারী এক্সপ্রেস যাত্রা বিরতি আন্দোলন পরিষদ।

আন্দোলন পরিষদের আহ্বায়ক বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, আমরা যেকোনো সময় ট্রেন চলাচল অবরোধের কর্মসূচি গ্রহণ করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে, স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ নাহিদ নিগারের আশ্বাসে আমরা আন্দোলন থেকে বিরত রয়েছি। 

আন্দোলন পরিষদের সদস্য সচিব ফয়সাল সাকিদার আরিফ বলেন, বামনডাঙ্গায় আন্তঃনগরসহ সকল লোকাল, মেইল ট্রেনের বিরতি রয়েছে। কাউনিয়া-বোনারপাড়া সেকশনে যাত্রী আয়ে দ্বিতীয় স্থানে বামনডাঙ্গা স্টেশন। ১২ মার্চ থেকে এ রুটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করলেও রেলওয়ে কর্তৃপক্ষের বৈষম্যমূলক নীতির কারণে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বিরতি দেয়া হয়নি। যা এলাকাবাসীর জন্য দুঃখজনক। নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলোর আসন সংখ্যা কম, যাত্রীরা বিভিন্ন স্টেশন থেকে টিকেট সংগ্রহ করে ট্রেনে যাত্রা করছে, আসন সংখ্যা বৃদ্ধির দাবিও দীর্ঘদিনের।

বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইউল মিয়া জানান, ২০২৪ এর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যাত্রী খাতে আয় এসেছে ৫১ লাখ ৭৪ হাজার ৯’শ ৫১ টাকা। এই স্টেশন থেকে ট্রেনে ভ্রমণ করেছেন ২২ হাজার ৯’শ ৫৩ জন যাত্রী।

সুন্দরগঞ্জ আসনের এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার বলেন, আমি মাননীয় রেলমন্ত্রী মহোদয় ও রেল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির আশ্বাস প্রদান করেছেন। স্বাভাবিকভাবে বিরতি দেয়া না হলে জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে লাইনে গিয়ে দাঁড়িয়ে ট্রেন অবরোধ করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App