×

সারাদেশ

রাজশাহীতে অবশেষে স্বস্তির বৃষ্টি, ঝড়ে ফল-ফসলের ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১২:১৬ পিএম

রাজশাহীতে অবশেষে স্বস্তির বৃষ্টি, ঝড়ে ফল-ফসলের ক্ষতি

ছবি: সংগৃহীত

টানা তাপদাহের পর অবশেষে রাজশাহীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। অবশ্য একইসঙ্গে ঝড় হওয়ার কারণে ফলের গাছ ও ফসলের বেশ ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৭ মে) দিনগত রাত একটার দিকে বৃষ্টি ও ঝড় হয়। বৃষ্টিতে স্বস্তি নামে জনজীবনে।

মঙ্গলবার রাত ১০টার দিক থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যায়। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কয়েক ঘণ্টা পর মুশলধারে বৃষ্টি হয়। তবে বৃষ্টির পাশাপাশি ঝড় হওয়ায় কয়েকটি উপজেলায় বেশ কয়েকটি আমবাগান, পানবরজ ও ফসলের ক্ষতি হয়েছে। অনেক আমের গুটি ঝরে পড়ে। পরে বুধবার সকালে সাহেব বাজার, কোর্ট বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রি করতে নিয়ে আসেন বাগানিরা। 

এ রাতে জানতে চাইলে রাজশাহী আবহাওয়া অফিসের অবজারভার আব্দুস সালাম বলেন, রাতে ৪ ঘণ্টা ধরে বৃষ্টি হয়। জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ৫১ মিলিমিটার। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমেছে বলেও জানান তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App